Uncategorized

ধার্মিকদের চেয়ে অবিশ্বাসীরা ‘বেশি অসহিষ্ণু’

ধর্মে অবিশ্বাসীদের চেয়ে ধার্মিকরা পরমত সহিষ্ণুতার দিক থেকে এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। ফরাসি ভাষায় পরিচালিত বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটিতে এই গবেষণাটি হয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে ৭৩৭ জনের ওপর করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অবিশ্বাসীরা নিজেদেরকে বেশি উদার ভাবতে পছন্দ করেন। তবে তারা বিরোধী মত ও ধারণা নিতে পারেন না খুব একটা।

গবেষণা প্রতিবেদনের লেখক ফিলিপ উজারভিক বলেন, ধর্মে বিশ্বাসী হলেই যে কেউ অসহিষ্ণু হবে এমনটা ভাবা জরুরি নয়। আমাদের গবেষণায় দেখা গেছে, মানসিক ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি এবং অসহিষ্ণুতার সৃষ্টির কারণ ভিন্ন ভিন্ন। বিস্ময়কর ভাবে দেখা গেছে, যারা ধর্ম-কর্ম বেশি করে তারাই বরং অবিশ্বাসীদের চেয়ে বেশি সহিষ্ণু এবং উদার মনের অধিকারী।

পশ্চিমা বিভিন্ন দেশে ‘ধর্মীয় অবিশ্বাস আদর্শ হয়ে উঠেছে’ এমন শিরোনামে গবেষণাটি করেন ড. উজারভিক। গবেষণায় অংশ নিয়েছেন ৪৪৫ জন কট্টর আস্তিক ও নাস্তিক, ২৫৫ জন খ্রিষ্টান এবং ৩৭ জন বৌদ্ধ, মুসলিম ও ইহুদি।

গবেষণায় বলা হয়েছে, অবিশ্বাসীরা নিজেদের মতবাদে বিশ্বাসীদের চেয়ে অনেক বেশি গোঁড়ামি করেন। তবে তারা চতুরভাবে তাদের অসহিষ্ণু মনোভাব লুকিয়ে রাখতে পারেন।

উজারভিক জানান, মুখোমুখি আলাপ কিংবা তর্কের মাধ্যমে এই জরিপ চালানো হয়েছে। সেখানে দেখা যায়, বিশ্বাসীদের মধ্যে অন্যের কথা শোনার ধৈর্য্য বেশি। অপরদিকে অবিশ্বাসীরা নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে তৎপর বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, ব্যক্তি জীবনে কে কতটা ধৈর্য্যশীল সেটা অনেকটাই নির্ভর করছে তাদের আস্তিকতা কিংবা নাস্তিকতার উপর।

The leaves expand, and the roots start https://homeworkhelper.net/ to elongate