leadnewsঅপরাধশিক্ষা

নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের নিয়োগ বোর্ড বাতিলের দাবি স্বাশিপের

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের পায়তারার অভিযোগ তুলেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ। এজন্য তারা শিক্ষক নিয়োগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে আমলাপাড়া গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে এর কাছে মোখিকভাবে তারা এ দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বাবু বজেন্দ্রনাথ সরকার, সহসভাপতি অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, সহ-সভাপতি বাবু মনি শংকর হাওলাদার, শিশির কুমার বালা, সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ গনি, সদর উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আতাবউদ্দিন, স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি অধ্যক্ষ মো: মোনতাজ উদ্দিন মর্তুজা, সহ-সভাপতি এ কে এম সাইফুল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুর শাকুর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষক নিয়োগ বোর্ড সকল নিয়ম নীতি মেনেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক নিয়োগে কারো কোন আপত্তি থাকলে তা লিখিত আকারে নিয়োগ বোর্ডের কাছে দিতে পারে।