leadnewsজাতীয়

নিম্নচাপ উপকূলের কাছে, সারা দিন বৃষ্টি ঝরবে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সারা দেশেই সকাল থেকে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সারা দিনই বৃষ্টি ঝরবে।
সকালে ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ বজলুর রহমান বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। সারা দিন মূলত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই হবে। তবে কোথাও কোথাও মাঝারি আকারে বৃষ্টিও হতে পারে।এনটিভি অনলাইন