Uncategorized

নৌকার বিজয় নিশ্চত করার লক্ষে শপথবাক্য পাঠ করান এমপি হাবিবুর রহমান মোল্লা।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের ধারাবাহিক উন্নয়নের লক্ষে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর কি পেলাম আর পেলাম না এসব চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ি থানাধীন ৪৯নং ওয়াড ধলপুর খালিকুজ্জামান চৌধুরী স্কুলের সামনে আয়োজিত’ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীষক উঠান বৈঠকে ঢাকা-৫আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা নেতাকমীদের উদ্দেশে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯নং ওয়াড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম। কৌশিক আহমেদ জসিম, জামাল উদ্দিন পাটোয়ারী, নজরুল ইসলাম বাবুসহ ঢাকা-৫আসনের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্ লীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
এ সময় আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এমপি বলেন, আমাদের প্রতি একে অপরের নানা মতবাদ নিয়ে রাগ-অভিমান থাকতেই পারে। এনিয়ে অভিমান করে বসে থাকলে চলবে না। আগামীতে নৌকার বিজয় নিশ্চতের জন্য সকল নেতাকমীকে একে অপরের কাধে কাধ মিলিয়ে আবারো শেখ হাসিনার নিদেশে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় উঠান বৈঠকে উপস্থিত নেতাকমীরা সকল বেদাবেদ ভুলে নৌকার বিজয় নিশ্চত করার লক্ষে শপথ নেন। শপথবাক্য পাঠ করান এমপি হাবিবুর রহমান মোল্লা।

Sie können sich ja in einer partei engagieren, die sich dann dafür einsetzt, dass die ghostwriting öffentlich-rechtlichen medien abgeschafft werden