পাকিস্তানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৮
পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার একটি বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। যার মধ্যে ৬ জন চীনের নাগরিক। বাকি দুজনের মধ্যে একজন সেনা সদস্য। সূত্র, রয়টার্স।
হাজারা অঞ্চলের একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘চীনের ইঞ্জিনিয়ারদের বহনকারী একটি বাসে বিশাল বিস্ফোরণ হয়। তাতে ৮ জন নিহত হয়েছেন। বাসে ৩০ জনেরও বেশি চীনা ইঞ্জিনিয়ার ছিলেন।’

