Uncategorized

পাবনায় ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পাবনাঃপাবনার সুজানগরে ঘূর্ণিঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। সোমবার সন্ধ্যায় এই শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে।

ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানে। এক মিনিটেরও কম সময় ধরে চলা এই ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপজেলার চিনাখড়া, চর গোন্দিপুর দুপপাড়া ও হাসেমপুর গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি।

এই ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘর ও গাছ চাপা পড়ে আহত হয় অর্ধশতাধিক মানুষ। তাদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন লোকজন।

মঙ্গলবার সকালে খবর পেয়ে পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, স্থানীয় এমপি ব্যক্তিগত উদ্যোগ ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০ কেজি করে চাউল, নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ নগদ অর্থ ও শাড়ি কাপড় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। তালিকা তৈরি শেষে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগের একটি দল ও একটি বেসরকারি হাসপাতালের একটি চিকিৎসক দল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে কাজ করছে।

Keep exploring your local park or favorite coffee custom writing service shop you never know when a new detail will jump out at you and onto your page