পুঁজিবাজারে বড় উত্থান
ডেমরা নিউজ ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৯৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।
এ নিয়ে টানা তিনদিন পুঁজিবাজারে সূচক বাড়ল। তবে যথারীতি আজও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে ৩০ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৮৩৫টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৮৭ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৫৫৪ টাকার শেয়ার।
