Uncategorized

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের ইমামদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের ইমামরা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে ইসলামের প্রচার ও প্রসারসহ মুসলিম বিশ্বের কল্যাণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদির ইমামরা হলেন- পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামের ইমাম, খতিব ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম। প্রতিনিধি দলে আরও চার সদস্য রয়েছেন। তারা হলেন- শায়খ আবদুল্লাহ হাসান আশ শাহিরী, শায়খ আবদুল্লাহ মাজরু, শায়খ আবদুল্লাহ সোলাইমান তুর্কি ও শায়খ উমর মুহাম্মদ।

৭ এপ্রিল পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে অবস্থানকালে বিশেষ মেহমানরা হোটেল রেডিসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকবেন

Utilities go hand in hand with the productivity apps, but it’s awesome to know that appstorm norton parental control android readers love their games