leadnewsঅপরাধডেমরা

প্রেমের কারণে স্ত্রীকে হত্যা ডেমরায় স্বামীর হাতে স্ত্রী খুন : স্বামী গ্রেফতার

ডেমরা নিউজ ঃ ডেমরায় আসমা আক্তার মীম (১৮) নামে নববিবাহিত এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানা পুলিশ রাজধানীর মানিকনগর এলাকা থেকে অভিযুক্ত মো.শামীমকে (২৪) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। শামীম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ১৩৪১/২ চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকার মৃত ফজলুল হকের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে খুনি শামীমের বিরুদ্ধে মামলা করেন মৃতের বাবা মো. হবি কাজী। ওইদিন দুপুরে শ্বশুর বাড়ীতে এসে শামীম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের অধিবাসী ও ডেমরার বাশেরপুল তাজমহল রোড এলাকার আ. মালেক হাজীর বাড়ীর ভাড়াটিয়া মো. হবি কাজীর মেয়ে মীমের সঙ্গে বিয়ে হয় খুনি শামীমের। মেয়েটি সঙ্গে অন্যত্র শান্ত নামের একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি শামীম জানতে পেরে তার স্ত্রীকে ওই সম্পর্ক রাখতে বারন করেন। এদিকে ওই তরুণী তার প্রেমের সম্পর্ক ধরে রাখে বলে শামীম ক্ষিপ্ত হন। তার ক্ষিপ্ততার এক পর্যায়ে গত ১২ নভেম্বর মঙ্গলবার সকালে শামীম তার শ্বশুর বাড়ীতে বেড়াতে আসেন। পরবর্তীতে এসব বিষয়ে শামীম তার শ্বশুর-শ্বাশুরী ও স্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন। পরবর্তীতে মীমের বাবা হবি কাজী বেলা ১১ টায় কাজে চলে গেলে শামীম তার স্ত্রীকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন।

আরও জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মৃতের মা ভেতর থেকে বন্ধ থাকা ঘর থেকে মীম ও শামীমের ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে দরজা নক করেন। তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও পরবর্তীতে শামীম হঠাৎ দরজা খুলে মীমের মাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘরের ভেতরে মীমকে নাকে মুখে আঘাতসহ গলায় ওড়না পেচানো অবস্থায় মেঝেতে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে যায়। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, তরুণী খুনের এ বিষয়টি মোবাইল ট্রেসিং ও অন্যান্য তদন্ত শেষে জানা গেছে খুনি মানিকনগড় এলাকায় আছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতার শামীম খুনের কথা অকপটে স্বীকার করেছে।