ফাজিল পরীক্ষা শুরু ৮ আগস্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সকল ফাজিল মাদ্রাসার পরীক্ষা আগামী ৮ আগস্ট শুরু হবে। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক এ.কে আজাদ লাভলু বলেন, ‘এবারে ফাজিল পরীক্ষায় দেশের ২৯১টি কেন্দ্রে ১২৭৭টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ ৮ তারিখে এবং তৃতীয় বর্ষ ৯ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।
In closure the name of the game is the manipulation of light, balancing lightness and darkness to suit https://cellspyapps.org your needs
