ফোরাম সভাপতি সাইদূল হাসান সেলিম আর নেই।
প্রতিনিধি: বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাবেশিকফো এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম আজ দুপুর ৩:৪০ ঘটিকায় ভোলা সদর হাসপাতালে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শিক্ষকদের দাবি আদায়ে সেলিম অগ্রনী ভূমিকা পালন করেছে। তার অকাল মৃত্যুতে বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ হারুন অর রশিদ।

