৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর সৌজন্যে সারুলিয়ার দারুল কোরআন মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাইন্সলর প্রার্থী জনাব মোহাম্মদ আলীর সৌজন্যে দিনব্যাপী প্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্তিত ছিলেন ডাক্তার, নাজমুস সাকিব (এমবিবিএস, ডিইউ,সিএমইউ, পিজিটি মেডিসিন) এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার সাইফুল ইসলাম রনি (এমবিবিএস, বিসিএস,পিজিটি, চক্ষু)। দিনব্যপী রোগীদের মাঝে ফ্রী চিকিৎসাও সেবা ও ঔষধ বিতরন। যাদের চোখে ছানি আছে তাদের ফ্রি ছানি অপারেশন ও চশমা বিতরন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য সারুলয়িা বাজার শাখার সভাপতি জনাব মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি- মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, রসুলনগর ইউনিট সভাপতি মো আলাউদ্দিন, শ্রমিক ফেডারেশন সভাপতি মোঃ ইসমাইল হোসেন, আব্দুস সবুর, মোঃ দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

