বঙ্গবন্ধু সৈনিক লীগ ডেমরা থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৈনিক লীগ ডেমরা থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। থানা কমিটির আয়োজনে শনিবার বিকেলে রানী মহল ব্রীজ সংলগ্নে এ সভা অনুষ্ঠিত হয়। ডেমরা থানা কমিটির সভাপতি জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিন ৬৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল ইসলাম বাহারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা আসন ৩০১ এর সংসদ সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরদার মুজিব। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজর (অব) দেলোয়ার এইচ খান,ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খাঁন মাসুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য,যুগ্ন-সাধারন সম্পাদক মঞ্জুরুল এলাহী শিমুল, মোঃ সোহেল রানা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি শাহনাজ আক্তার শিল্পী (সাথী), মঞ্জুরুল আলম বাহার, মোঃ গিয়াসউদ্দিন দেওয়ান, নজরুল ইসলাম,মোঃ দেলোয়ার হোসেন, সগীর আহমেদসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
