Uncategorized

আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদায় সজাগ থাকতে হবে:আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা

মো হারুন অর রশিদ: বর্ণমালা স্কুল এণ্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সঠিকশিক্ষাই পারে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রকে সুসংহতকরণ, দারিদ্র্য বিমোচন এবং ভবিষ্যত প্রজন্মের সুখী-সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা দিতে। তাই আজকের প্রত্যেককে শপথ নিতে হবে-গুরুজনকে সম্মান করবো, আগামী দিনে দেশ ও জাতিকে সঠিকপথে পরিচালিত করতে এখন থেকেই ভালোভাবে লেখা-পড়ার প্রতি মনোযোগি হবো। সমাজ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকতে এবং প্রতিরোধ করার শপথ নিতে হবে। রোববার বিকেলে রাজধানীর দনিয়ায় বর্ণমালা স্কুল এণ্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।
বর্ণমালা স্কুল এন্ড কলেজে’র সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল, দনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোশারফ হোসেন,এ কে স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম, আবদুল্লাহ্ মোল্লা স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আবুল কাসেম। এছাড়াও ঢাকা-৫ নির্বাচনী এলাকার শিক্ষাবিদ-মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানটি শিক্ষা-শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল সারাদেশে আলোড়ন সৃষ্টি করে প্রতিবছরই। আজ তোমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছ, তোমাদের সাদরে বরণ করে নিয়ে তোমাদেরকেও ঐতিহ্য রক্ষা ও প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরাও প্রাণপণ চেষ্টা করবে।
সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা বলেন, আজকে শিক্ষিত যুবকরা নানাপ্রলোভনে আসক্ত হচ্ছে। ধর্মের নামে একটি কুচক্রিমহল তাদের ভুলপথে পরিচালিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে ওইকুচক্রিমহলকে প্রতিরোধ করতে হবে। নিজের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যায় পড়–য়া ছেলে-মেয়েদেরকে বুঝাতে হবে কোনটি ভালো আর কোনটি মন্দ। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে এবং স্কুল-কলেজের শিক্ষকদের সর্বদায় সজাগ থাকতে হবে। আলোকিত মানুষ দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা, শিষ্টাচার, শ্রমের মর্যাদা এবং বেকারত্বের অভিশাপ থেকে  দেশকে মুক্ত করে দেশকে উন্নতির পথ দেখাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Is it important for you to have holidays the best research paper writing service during the year