leadnewsশিক্ষা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে নগদ অর্থ বিতরণ ।

ডেমরা নিউজ:
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে । আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করা হয় । বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ শান্ত ইসলাম এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে জেলা প্রশাসক মোঃ এস,এম অজিয়র রহমান
নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ।
এ সময়ে শান্ত ইসলাম বলেন, করোনা ভাইরাসে মাদ্রাসা বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক কর্মচারীদের পরিবার চালানো কষ্ট হয়ে পড়েছে ।এমন অবস্থায় আমরা আমাদের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে নগদ ২হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে বিতরণ করেছি ।
জেলা প্রশাসক মোঃ এস এম অজিয়র রহমান এমন মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সকলকে এভাবে এগিয়ে আসা উচিত ।