leadnewsসারা দেশ

বাউফলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ও সাবেক চিফ হুইপ আ.সম ফিরোজ মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া ও কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান । পদোন্নতি জনিত বদলী হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায়ী সংবর্ধনায় দেয় হয় । এর আগে ২০২০ইং সালের ৭ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাউফলে যোগদান করেন তিনি।