leadnewsসারা দেশ

বাউফলে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের জেল জরিমানা

তোফাজ্জেল হেসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের অপরাধে পটুয়াখালীর বাউফলে ১৪ জেলেকে আটকের পর শনিবার রাতে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রট ও বাউফল উপজেলার নির্বাহি অফিসার পিজুস চন্দ্র দে। এ সময়ে ২০ লক্ষ টাকার মূল্যের ১ লক্ষ মিটার জাল ও বিপুল পরিমান মাছ উদ্ধার করা হয়। উদ্ধাররকৃত জাল নির্বাহি ম্যাজিষ্ট্রটের উপস্থিতিতে পুড়ে ফেলা হয়েছে এবং মাছগুলো গরীব অসহায় ও উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মৎস অফিস ও কোষ্টগার্ডের একটি দল অভিযান পরিচালনার সময় তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ শিকারের দায়ে মোঃ ফারুক হাওলাদার(৫০),মঞ্জু খান(৩২),শাহআলম(৫০), কালাম হাওলাদার((৭০), সোহেল হাং(২২),হারুন হাং(৩২) মোঃ রোকন(১৮), সায়েস(১৮), জুয়েল(২১), মারুফ(১০),হান্নান(১১), রিয়াজ(১৩), নিরব(১৪), খোকন ব্যাপারী(১৩) নামে ১৪ জন জেলেকে আটক করা হয়। আটককৃতরা পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন ও ধুলিয়া ইউনিয়নের বাসিন্ধা। পরে এদেরকে বাউফল উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে এনে ফারুক, মঞ্জু, কালাম, শাহ আলম সোহেল ও হারুন নামে ৬ জেলের প্রত্যেককে এক বছর ও মোঃ রোকন(১৮), সায়েম, জুয়েল নামে তিন জেলের প্রত্যেককে ১ মাস এবং মারুফ,হান্নান, রিয়াজ, নিরব, খোকন ব্যাপারী নামে ৫ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।