leadnewsসারা দেশ

বাউফলে করোনায় সেঞ্চুরী

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নতুন করে আরো ১৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা সেঞ্চুরী পার হয়ে ১০৮ জনে দাড়িয়েছে। নতুন আক্রান্তরা হলেন অপু সরকার(২৮), মোঃ হুমায়ুন(৩৭), নাজমুল(৫০), সাবিতা রানী সাহা(৬৫), রিটন হোসেন(৩৪), পলাশ চন্দ্র সাহা(৮০), মোঃ পারভেজ(২৬), নুরজাহান বেগম(৬৫), এসআই মামুন(৪২), সহিদুল ইসলাম(৫০), আমিনুল ইসলাম(২৬), ইয়াছিন গাজী(৬০), হাসান হাওলাদার(৩৩) ও মোঃ মোর্শেদ(৫০)। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলা মোট ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদর মধ্যে মারা গেছেন ৭ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন । আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪৯ জন। অন্যরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে বাউফলে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে চললেও স্বাস্থ্য বিধি মেনে চলছেন না অনেকেই। আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এলাকায় চলে আসায় হাট-বাজারে লোক সমাগম বাড়বে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে না চললে অবস্থা আরো ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল। এ ক্ষেত্রে উপজেলা ও পুলিশ প্রশাসনের নজদারি বাড়াতে হবে বলে জানিয়েছেন তাঁরা।