বাউফলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।
ডেস্ক: বাউফলে ঘূর্ণিঝড় রেমেলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্হা ও ত্রান মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়
ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জননেতা আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, বাউফল উপজেলার নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান আনিচুর রহমান আনিচ।

