বাউফলে জিএম মাহাবুবের নেতৃত্বে বিজয় র্যালি
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: জুলাই গন-অভূত্থ্যানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রদল নেতা জি.এম মাহাবুবের নেতৃত্বে গত শুক্রবার বিকেলে এক বিশাল বিজয় র্যালি বের করা হয়েছে। র্যালিটি পৌরসদরের গোলাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে কয়েক শত নেতাকর্মী অংশ গ্রহন করেন। এ সময় ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, বিচার বিচার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই’ বলে শ্লোগান দেন নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জিএম মাহাবুব বলেন, দীর্ঘ সংগ্রামের পরে গত বছর ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।এখন ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গনতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আরো সংগ্রম করার জন্য প্রস্তুত আছি আমরা। এ সময় তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

