বাউফলে পানিত ডুবে শিশুর মৃতু
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে পানিত ডুবে মোঃ বায়জিদ হোসেন(৩) নামে এক শিশুর মৃতু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার পিতার নাম সাইফুল ইসলাম মোল্লা।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে খেলতে গিয়ে সকলের অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে যায় বায়জিদ। খোজাখুজির এক পর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু বলে ঘোষণা করেন । বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক।
