বাউফলে পূজামন্ডপের নিরাপত্তায় পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কমিটি গঠন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভা এলাকার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কমিটি গঠন করেছে বাউফল পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাউফল পাবলিক মাঠের দক্ষিন পাশে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পৌর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার ও সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট এ নিরাপত্তা কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাউফল পৌর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার। অন্যান্যরা হলেন, পৌরবিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফজলুল হক হাওলাদার , ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ ওহাব হাওলাদার, ২ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাদ্দাম ও সদস্য মোঃ হেলাল, ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য জহিরুল হক গাজী ও মোঃ মকবুল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহজাহান তালুকদার, পৌর ছাত্রদল নেতা সাজিদ, সোহেল, আসাদুল, রাতুল, মিল্লাত, ফারুক ও আকবর। এ সময় উপস্থিত ছিলেন পৌরবিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইকবাল প্রমুখ।
১০/১০/২৪
তোফাজ্জেল হোসেন
বাউফল,পটুয়াখালী।

