বাউফলে পূজামন্ডপের নিরাপত্তার লক্ষে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলা বিএনপির উদ্দোগ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয় বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গপূজার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করণ ও পরিদর্শন করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাউফল পাবলিক মাঠের দক্ষিন পাশে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রহমান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জসিম, বিএনপি নেতা মিজানুর রহমান (হাফিজ),পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসরারুল হোসেন শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন মাষ্টার,যুবদল নেতা বজলুল হক খোকন,উপজেলা ছাত্র দলের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. শাহীন রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
১১/১০/২৪
তোফাজ্জেল হোসেন
বাউফল প্রতিনিধি।

