বাউফলে বাল্য বিয়ের অভিযোগে । বর, কনের বাবা ও কাজী আটক
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাল্য বিয়ের অভিযোগে বর, কনের বাবা ও কাজীকে আটক করেছেন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের একটি মসজিদ থেকে তাঁদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার আছরবাদ নাজিরপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে কেশবপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলামের (২৭) সাথে নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যাা বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্রীর (১৪) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল গিয়ে বর মঞ্জুরুল হোসেন, কনের বাবা ইসমাইল মোল্লা ও কাজী শাখাওয়াত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। কাজি সাখাওয়াত হোসেন সুলতানাবাদ দাখিল মাদ্রাসার কোরআন ও হাদিস বিষয়ের শিক্ষক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
