বাউফলে বিদুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পল্লীবিদুত লাইনের সংযোগস্থাপনের কাজ গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে মোঃ আল আমিন(২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদুতায়নের কাজ চলছিল। আজ (শুক্রবার) সকালে বিদুৎ লাইন বন্ধ না করেই চরনিমদী এলাকার সাত নম্বর খুটিতে কাজ করতে ছিল শ্রমিক আল আমিন । এ সময়ে বিদুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত আল আমিনের বাড়ী ঝালকাঠীর সদর উপজেলায়। ওই কাজের সুপারভাইজার হলেন একই এলাকার নাঈম নামে এক ব্যাক্তি। তাঁর নির্দেশে লাশ ট্রলারে করে মৃতের নিজ গ্রামে নিয়ে গিয়েছে বলে জানান স্থানীয়রা।
পল্লীবিদুৎ বাউফল জোনাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সোহরাব হাছান বলেন, ঘটনাটি আমি জানি না। সচল লাইনে কাজ করতে যাবে কেন? ঠিকাদার আমাদেরকে বিদুতের লাইন বন্ধ করার জন্য অবহিত করেননি। অবহিত করলে এ দুর্ঘটনা ঘটত না।

