leadnewsঅপরাধসারা দেশ

বাউফলে মাদ্রাসায় পড়–য়া ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদ্রাসায় পড়–য়া সপ্তম শ্রেনির এক ছাত্রীকে(১৩) ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাউফল পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষনকারী ওই ব্যক্তি হলেন বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা আফতাব সরদারের ছেলে দুই সন্তানের জনক মানিক সরদার(৪১)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে উত্তর দাশপাড়া দাখিল মাদ্রসার ওই ছাত্রী প্রাইভেট পড়ার উদ্যোশে মামা বাড়ী যাচ্ছিল। এ সময়ে ধর্ষক মানিক ফুসলিয়ে তাকে স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তির রান্না ঘরে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানার পরে ওই রাতেই ধর্ষিতার বাবা শাহজাহান খান নারী ও শিশু নির্যাতন দমন আইনের (৯ক) ধারায় থানায় একটি মামলা দায়ের করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দোকার মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষক মানিককে গ্রেপ্তার করে গতকাল বুধবার সকালে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।