leadnewsসারা দেশ

বাউফলে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীর বাউফলে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মইন খান নয়ন (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মাকে কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন কেশবপুর গ্রামের মোছলেম উদ্দিন খানের (পুলিশ কর্মকর্তা) ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামে শুক্রবার গভীর রাতে মুখোশ পরা ৪/৫ জন দুর্বৃত্ত জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মইন খান নয়নকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় নয়নের মা মনিরা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে। অহতাবস্থায় তাদেরকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নয়নকে (১৫) মৃত ঘোষণা করেন।

নিহত নয়নের মা মনিরা বেগম জানান, তার মেয়ে কেশবপুর কলেজের ছাত্রী বীথি আক্তারকে কলেজে যাতায়াতের পথে পাশের গ্রামের একটি ছেলে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। নয়ন তার প্রতিবাদ করায় এ ঘটনাটি ঘটেছে।

বাউফল থানার ওসি আজম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘটন করে খুব কম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে।

মানবক