বাউফল দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এসএসসি ২০০০ ব্যাচের অর্থায়ণে কোভিড-১৯ প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। উপহার সামগ্রী হিসাবে ছিল ১কেজি পলাওর চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ২কেজি চিনি, আধা কেজি গুড়া দুধ, ১প্যাকেট ট্যাং ২টি সাবান ও নগদ ২শ টাকা করে ৫০টি দুস্থ পরিবারের মধ্যে বিতরন করা হয়।
