Uncategorized

বিবাহিত ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক

গত ১৩ জুলাই ছাত্রলীগ থেকে ৭২ ঘন্টার মধ্যে বিবাহিতদের পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সেই নির্দেশ মেনে গত ২ মাসে সংগঠনের ১৮৮ জন নেতা পদত্যাগ করেছেন।

গত ১৩ জুলাই ছাত্রলীগের যেকোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতাকর্মীদের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া ওই বৈঠকে বিবাহিতদের পাশাপাশি মাদকাসক্ত নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সংগঠনের পক্ষ থেকে বিবাহিতদের পদত্যাগ করার জন্য সকল ইউনিটে চিঠি দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৮৮ জন নেতা পদত্যাগও করেছেন। গো নিউজ২৪

With a simple tap, you can activate report / disable your wi-fi, mobile date, bluetooth, tethering, gps, airplane mode and more, and there are also convenient settings to tweak the sound / brightness to your precise requirements