Uncategorized

বিশ্ব একাদশে খেলতে পাকিস্তান পৌঁছেছেন তামিম

বিশ্ব একাদশে খেলতে পাকিস্তান গেলেন তামিম ইকবাল। শনিবার রাতে লাহোরে পৌঁছেছেন টাইগারদের ড্যাশিং ওপেনার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর আর ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে শেষ ম্যাচ।

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখছে।

সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছেন এক বাংলাদেশি (তামিম ইকবাল), তিন অস্ট্রেলিয়ান (জর্জ বেইলি, টিম পেইনে, বেন কাটিং), পাঁচ সাউথ আফ্রিকান (ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনি মরকেল), ‍দুই ওয়েস্ট ইন্ডিয়ান (ড্যারেন স্যামি, স্যামুয়েল বাদরি), এক শ্রীলঙ্কান (থিসারা পেরেরা), এক ইংলিশ (পল কলিংউড) ও এক কিউই (গ্র্যান্ট এলিয়ট)। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।

বিশ্ব একাদশ স্কোয়াড:

হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি

Ab 1896 studierte er chemie an ghostwriter hausarbeit for ghostwriter-hilfe.com/hausarbeit/ der universität leipzig