leadnewsডেমরা

মাতুয়াইলে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেমরা নিউজ:ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মাতুয়াইলে উঠান বৈঠক করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডিএসসিসি’র ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজেন শুক্রবার বিকেলে মাতুয়াইল মাদ্রাসা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নোমান মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব, বংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেহরীন মোস্তফা দিশি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ সুলতানা কামাল পাঠাগারের উপদেষ্টা গোলাম আহমেদ টিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক খান। মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহমেদ আহসানের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মৃধা মুকুল, ৬৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মশিউর রহমান মৃধা মিশুসহ এলাকার শত শত মানুষ। প্রধান অতিথি নেহরীন মোস্তফা দিশি বলেন, আমাদের পরিবার পূর্ব থেকেই সমাজ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমিও সেবার ব্রত নিয়ে মাঠে নেমেছি। দল যদি আমাকে উপ-নির্বাচনে মনোনয়ন দেন তাহলে আমি ঢাকা-৫ নির্বাচনী এলাকার সকল শ্রেণী-পেশার মানুষদের নিয়ে সর্বক্ষেত্রে উন্নয়ন সাধনে নিজেকে নিয়োজিত রাখবো।