leadnewsঅর্থনীতি

মামলার খবরে সুহৃদের সর্বোচ্চ দরপতন

২০১৯ সালের লভ্যাংশ ঘোষণায় প্রতারণার অভিযোগ পটুঁজিবাজারে তালিকাভুক্ক সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রভাব পড়েছে কোম্পানিটির শেযার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দরপতনের শীর্ষে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ কোম্পানিটির দর ৯.৬৫ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, অভিযোগ রয়েছে যে, কোম্পানিটি ২০১৯ সালের ঘোষিত লভ্যাংশ নিয়ে প্রতারণা করেছে বিনিয়োগকারীদের সঙ্গে। এতে পুছজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির দোষীদের বিরুদ্ধে। গতকাল বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ খবর প্রকাশ করা হয়।

আজ কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এর দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। এদিন কোম্পানিটি ৮৫৩ বারে ১৮ লাখ ১৩ হাজার ৭৭২টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

শীর্ষ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর কমেছে। তৃতীয় অবস্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ১০ পয়সা বা ৫.৫২ শতাংশ দর কমেছে।

দরপতনের শীর্ষ দশ তালিকার অন্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, ড্রাগন সোয়েটার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, মেট্রো স্পিনিং ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।