মিরাজের ঘূর্ণিতে জুটি বাংলো ।
বাংলাদেশের গড়া রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলংকা। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১০০ রান ছাড়িয়েছে।
পাঁচ বোলার খাটিয়েও কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারছিলেন না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।
অবশেষে উইকেটখরা কাটল। সাফল্য এসে ধরা দিল মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে।
অর্ধশতক হাঁকানো ওপেনার লাহিরু থিরিমান্নে সাজঘরে ফেরালেন মিরাজ। ৩৮তম ওভারের শেষ বলে দুর্দান্ত এক ভেলকি দেখালেন মিরাজ।
তার সেই ভেলকিতে বোকা বনে গেলেন থিরিমান্নে। ব্যাটে বলে হয়। সোজা প্যাডে লাগায় জোরালো আবেদন করেন মিরাজ। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ব্যাটসম্যান থিরিমান্নে।
রিপ্লে দেখে আউটের সিদ্ধান্তই বহাল রাখেন থার্ড আম্পায়ার। সাজঘরে ফেরার আগে চমৎকার এক ইনিংস উপহার দিয়ে গেছেন ওপেনার লাহিরু থিরিমান্নে। ১২৫ বলে ৫৮ রান করেছেন তিনি। ৮টি বাউন্ডারিতে এই ইনিংস সাজিয়েছেন তিনি।টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি এটি তার।
অপরপ্রান্তে ১১২ বল খেলে ৪৩ রানে অপরাজিত অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এ প্রতিবেদন লেখার সময় চা বিরতি চলছে। ৩৯ ওভার শেষে ২.৯৩ রানরেটে শ্রীলংকার সংগ্রহ এক উইকেটে ১১৪ রান। অর্থাৎ ৪২৭ রানে এগিয়ে বাংলাদেশ।
শ্রীলংকার ক্যান্ডিতে পারেক্কেল টেস্টে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৫৪৭ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ। ম্যাচের আজ তৃতীয় দিন চলছে। তাই সংগ্রহ আর না বাড়াননি বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল। ৬৮ রানে মুশফিক ভালো ব্যাট চালিয়ে যেতে থাকলেও ইনিংস ঘোষণা করেন তিনি।
এর জবাবে শুরুটা একেবারেই ধীরগতির ছিল শ্রীলংকার। হাতই খুলছিলেন না দুই ওপেনার।থিরিমান্নে-করুনারত্নে জুটি ১০০ ছাড়ায়।
ব্রেকথ্রু আনতে ৫ বোলারকে ব্যবহার করেছেন মুমিনুল। কিপটে বোলিং করলেও সফল হচ্ছেন না কেউ। ৭ ওভার করে বল করেছেন দুই পেসার আবু জায়েদ ও তাসকিন। গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে নাড়িয়ে দিলেন দুই লঙ্কান ওপেনারকে।তাসকিন ৭ ওভারে পেয়েছেন ৩ মেডেন। রান দিয়েছেন মাত্র ১১। কিন্তু উইকেট পেলেন না।
এক ওভার কম করেছেন পেসার এবাদত। তিনি একটু খরচে। ৪.১৬ করে দিয়েছেন প্রতি ওভারে।
তৃতীয় দিনে এসে আহামরি টার্ন পাচ্ছেন না দুই স্পিনার মিরাজ ও তাইজুল। মিরাজ ১১ ওভার করে ২৫ রান দিয়েছেন। তাইজুলও মিরাজের মতো ৩ ওভার মেডেন পেয়েছেন। ৭ ওভারে ১৯ রান দিয়ে তিনিও সফল হতে পারেননি।

