leadnewsখেলা

মুম্বাই একাদশে মোস্তাফিজকে চান জহির খান

ডেমরা নিউজ ডেস্ক:হারের বৃত্তে আটকে থেকে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে রোহিত শর্মাদের। তাই আজকের ম্যাচটি আইপিএলে মুম্বাইয়ের অস্তিত্ব রক্ষার। আর এই ম্যাচে মুম্বাই একাদশে মোস্তাফিজুর রহমানকে চান ভারতীয় পেসার জহির খান।

মুম্বাইয়ের জার্সিতে ছয় ম্যাচ খেলে দারুণ বোলিং করার পরেও শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজ প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। আর ব্যাটিং স্বর্গ ইন্দোরে এই ম্যাচটিতে বোলারাই মুম্বাইয়ের মূল শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন জহির খান।

এই বিষয়ে জহির খান বলেন, ‘ইন্দোরে উইকেট ও ছোট বাউন্ডারি বিবেচনা করলে দেখা যায় যে ম্যাচটা বোলারদের জন্য সহজ হবে না। আমার মনে হয় ছোট বাউন্ডারি ও ব্যাটিং স্বর্গের মাঠে মুম্বাই এর বোলিং শক্তিই জয় এনে দিবে তাদের। আর তাদের এদিন মোস্তাফিজকে অবশ্যই দলে নেয়া উচিত।’

জহির খান আরো যোগ করেন,‘ডেথ ওভারে মোস্তাফিজ ও বুমরাহর মত বোলার যখন আপনার থাকবে, তখন এরাই ম্যাচের ফল নির্ধারণ করে দিবে। টি-টোয়েন্টি ম্যাচে সামান্য ভুলের কারণেই খেলার মোড় ঘুরে যেতে পারে। তাছাড়া হাই স্কোরিং ম্যাচে দলে এক্স ফ্যাক্টর থাকলে আলাদা সুবিধা পাওয়া যায়। এর জন্য বেন কাটিংকে বাদ দিয়ে হলেও আজ মোস্তাফিজকে নেওয়া উচিত।’