leadnewsসারা দেশ

‘যশোরে আনসার আল ইসলামের চার সদস্য গ্রেপ্তার’

যশোর প্রতিনিধি: যশোর জেলার মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ আল গালিব (২৪), মো. জাফর হোসেন ওরফে শিমুল খান (২১), নাদির হোসেন (৩০), মুহাম্মদ আলী শেখ (২১)।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটিদল মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নে জঙ্গিদের বৈঠকের খবর পায়। পরে অভিযান চালিয়ে শনিবার রাতে এ চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে র‍্যাব মিনরামপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।