leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার।

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার।

 

গতকাল ২৭ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহেল রানা @ চঞ্চল (২০), ২। মোঃ আরিফ (১৯) ও ৩। মোঃ হৃদয় (১৯) বলে জানায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু ও ০২ টি চাকু জব্দ করা হয় ।