যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহিদ’কে গ্রেফতার
*রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহিদ’কে গ্রেফতার করেছে র্যাব-১০।*
গতকাল ০৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সহিদ (৪০), পিতা- মোঃ শামছুল হক, সাং- ধলপুর, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।।
সূত্র: রর্যব-১০
