যাত্রাবাড়ী এলাকা হতে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ।
ডেমরা নিউজ:রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ।
গতকাল ১৬ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,৪৭,০০০/- (দশ লক্ষ সাত চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৯৯ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোয়াজ্জেম হোসেন (২১) ও ২। মোঃ রবিউল হাসান (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৪৭০/- (চারশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
