যাত্রাবাড়িতে স্ত্রীকে হত্যা করলো স্বামী ।
বাজার করাকে কেন্দ্র করে সন্তানের সামনে রূপা আক্তার (৩০) নামে এক নারীকে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল জাহেরকে খুঁজছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ীর গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাড়িতে এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ওই দম্পতি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাজার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুপার স্বামী জাহের তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা সন্তানের কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।
