যাত্রাবাড়ী এলাকা হতে ১৮০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৮০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৭/০৬/২০২২খ্রীঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে আনুমানিক ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মূল্যের ১৮০০ (্এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আঃ মালেক (৩০) ও ২। সুমি আক্তার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়।
