যাত্রাবাড়ী এলাকা হতে ২০২ বোতল ফেনসিডিল ও ১০১১ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৪
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২০২ বোতল ফেনসিডিল ও ১০১১ পিস ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মাইক্রোবাস জব্দ।
অদ্য ২৫ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:৩০ ঘটিকা হতে ০৭:৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ ও ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,০৯,৩০০/- (নয় লক্ষ নয় হাজার তিনশত) টাকা মূল্যের ২০২ বোতল ফেনসিডিল ও ১০১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বিল্লাল হোসেন (১৯), ২। মোঃ ফাহাদ (১৯), ৩। মোঃ সজীব (২২) ও ৪। মোঃ রাকিব (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মাইক্রোবাস, ০৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,০০০/- (তিন হাজার) টাকা জব্দ করা হয়।
