leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে ২২৩ বোতল ফেনসিডিল ও ১১০ গ্রাম হেরোইনসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২২৩ বোতল ফেনসিডিল ও ১১০ গ্রাম হেরোইনসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ০৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ সকাল ০৯:০৫ ঘটিকা হইতে ০৯:৫৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৬৯,০০০/- (ছয় লক্ষ ঊনসত্তর হাজার) টাকা মূল্যের ২২৩ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ছিদ্দিকুর রহমান (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪০০/- (চারশত) টাকা জব্দ করা হয়।

এছাড়া অদ্য তারিখ আনুমানিক ০০:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পূর্ব দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,০০,০০০/- (এগার লক্ষ) টাকা মূল্যের ১১০ (একশত দশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইয়াস নবী (৪০) ও ২। হযরত ইব্রাহীম খলিলউল্লাহ (১৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।