যাত্রাবাড়ী এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ।
গত ২৪ মে ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২:২০ ঘটিকা হইতে ২৩:৫০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ২২ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ পলাশ (২৯), ২। মোঃ আলিফ @ ভুট্টো (২৯), ৩। মোঃ শামীম (৪৫) ও ৪। মোঃ আরিফ মিয়া (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি গাড়ি, ০৫ টি মোবাইল ফোন ও নগদ- ৩,০০০/- (তিন হাজার) টাকা জব্দ করা হয়।
