leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অদ্য ২২ ফেব্রæয়ারি ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ০০:৫০ ঘটিকা হতে ০১:৩৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ২২ (বাইশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ এনামুল হক (২৮) ও ২। ইন্দ্রজিৎ দাস (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫,৩৫০/- (পাঁচ হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।