যাত্রাবাড়ী এলাকা হতে ২৪৪ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২৪৪ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।
গত ১৭ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭,৩২,০০০/- (সাত লক্ষ বত্রিশ হাজার) টাকা মূল্যের ২৪৪ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কামরুল হাসান (২৮) ও ২। মোঃ শামীম আহমেদ (৪২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা জব্দ করা হয়।
