leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে ৪১৩২ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪১৩২ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

গত ১৫ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৩:১৫ ঘটিকা হতে সকাল ০৮:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ ও শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,৩৯,৬০০/- (বারো লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৪,১৩২ (চার হাজার একশত বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাদেক হোসাইন (২০) ও ২। হোসেন আহমদ (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ১১,০০০/- (এগারো হাজার) টাকা জব্দ করা হয়।

এছাড়া অদ্য তারিখ আনুমানিক দুপুর ১২:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ কেজি গাঁজা ও ০২ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহাগ (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।