যাত্রাবাড়ী এলাকা হতে ৫৩ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৫৩ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে ডগ-স্কোয়াডের সহযোগিতায় গত ২৪ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৫:৫৫ ঘটিকা হতে ০৬:২৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫৩,০০,০০০/- (তেপ্পান্ন লক্ষ) টাকা মূল্যের ৫৩০ (পাঁচশত ত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যক্তির নাম মোঃ ইয়াশিন আলী (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি (সিঙ্গেল কেবিন) পিকআপ, ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রীত নগদ- ৩,৯০০/- (তিন হাজার নয়শত) টাকা জব্দ করা হয়।
