leadnewsঅপরাধরাজধানী

যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্য বরখাস্ত

ডেমরা নিউজ:যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক আনসার সদস্যকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে আসামী ধরতে গিয়ে আসামীদের মারধরের অভিযোগ রয়েছে ।

বরখাস্তরা হলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম যুগান্তরকে জানান, রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে মারধরের অভিযোগে শনিবার (১৬ এপ্রিল) তাদের বরখাস্ত করা হয়। পুলিশ এই আচরণ করতে পারে না বলেও জানান তিনি।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ যুগান্তরকে জানান, বরখাস্ত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আনসার সদস্যকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে