leadnewsঅপরাধরাজধানী

যাত্রাবাড়ী থেকে আটক ৪

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটকসহ ৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন-মিশু (৩৮), মোহন মিয়া (২০), সুজন মিয়া (২৭) ও রিয়াজ (২২)।

শুক্রবার (২১ মে) দিনগত রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজসে সংঘবদ্ধভাবে অবৈধ পথে পতিতাবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।