যুবলীগ নেতা এস এম সোহেল এর সার্বিক সহযোগিতায় ডেমরায় খাদ্য সামগ্রী বিতরণ ।
ডেমরা নিউজঃ ডেমরায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল এর সার্বিক সহযোগিতায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

আজ সোমবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়াস্থ শাহজালাল রোডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন,মোঃ নবী নেওয়াজ, মোঃ জসিম মাতব্বর ও আরিফ হোসেন প্রমুখ ।
এ সময়ে বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বদা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। এ মহান নেতার কারনে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সে মহান পিতাকে স্বপরিবারে হত্যা করে বাঙ্গালী জাতিকে শোকাহত ও কলংকিত করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রি মহল। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সর্বক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে। সে উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি সর্বদা অপচেষ্টায় লিপ্ত রেখেছে। সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সকলকে মিলেমিশে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট ও ২১ শে আগষ্টে নিহতদের বিন¤্র শ্রদ্ধায় স্মরন করে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

